ফিন্যান্স ও ব্যাংকিং
এসএসসি ২০২৬ সালের পরীক্ষার জন্য অধ্যায় কৃতক এই সাজেশনে বিগত ৫ বছরের
প্রশ্নের নিখুঁত বিশ্লেষণ, ৫ জনের অধিক শিক্ষকের মতামত ও অধ্যায়ের ডাটা
এনালাইসিসের উপর ভিত্তিক করে তৈরি করা। তথাপি নিম্নে দেওয়া সাজেশনটি ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সহায়তা
করবে।
সম্পূর্ণ সাজেশনটির সূচিপত্রঃ
- একজনরে মানবন্ঠন ও সিলেবাস
- সম্পূর্ণ কমন পেতে দিক-নির্দেশনা
- বিভাগভিত্তিক মূল সাজেশন
- অধ্যায়ভিত্তিক রোডম্যাপ
- SQ এর জন্য দিকনির্দেশনা ও কুইক নোট
- সাজেশনের পিডিএফ ডাউনলোড
একনজরে মানবন্ঠন ও সিলেবাসঃ
ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় ৫০মার্কে ৫টা সৃজনশীল, ২০মার্কে ১০টা বর্ণনামূলক ও ৩০মার্কে ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে হবে। মাধ্যমিক বোর্ডকৃত দেওয়া
সিলেবাস ও মানবন্ঠন ডাউনলোড করে দেখতে নিচের ২টি বাটনে ক্লিক করো।
সাজেশন অনুসরণের নির্দেশনা
-
সাজেশন পত্রটি সম্পূর্ণ পড়া শেষে অবশ্যই তোমার ফোনে এককপি PDF ফাইল
ডাউনলোড করে নিবে। একদম নিচে ডাউনলোডের অপশন দেওয়া আছে। এতে করে পরীক্ষা
দিতে যাওয়ার আগে কোনো টেকনিকাল সমস্যা বা তোমার ইন্টারনেট বিচ্ছিন্নতা
দেখা দিলে তোমার সমস্যা হবে না।
-
মূল সাজেশনে পুরো সিলেবাসের প্রতি অধ্যায়ের টপিকভিত্তিক সাজেশন দেওয়া
আছে এবং তারপর প্রস্তুতির রোড ম্যাপ দেওয়া আছে। রোডম্যাপ অনুসরণ করে আগে
সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো দিয়ে পড়া শুরু করবে। পরিশেষে কুইক নোটের
ভিতর সাজেশনে দেওয়া টপিক ও প্রশ্নগুলো এক স্থানে দেওয়া আছে যা শিক্ষার্থী
হিসেবে তোমার প্রস্তুতির জন্য সময় বাঁচাবে।
-
প্রস্তুতি শুরু করার সময় তোমার পড়াকে ২টি শর্তে ভাগ করবে।
১। যখন কোনো চ্যাপ্টার পড়বে তখন শুধু সেই চ্যাপ্টারই পড়বে অন্যান্য চ্যাপ্টারের চিন্তা নিবে না।
২। চ্যাপ্টারের জন্য যখন CQ প্র্যাক্টিস করবে তখন শুধু CQ করবে এবং যখন MCQ করবে তখন শুধু MCQ করবে। CQ প্র্যাক্টিসের সময় যখন "ক" ও "খ" প্র্যাক্টিস করবে তখন শুধু "ক" ও "খ" প্র্যাক্টিস করবে, একই ভাবে "গ" এর সময় শুধু "গ" প্র্যাক্টিস করবে।
-
সাজেশনে দেওয়া টপিক গুলোর কুইক-নোট "অধ্যায়"
-এর ওয়েবসাইটে দেওয়া আছে। কুইক-নোটে শুধু মাত্র গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সূত্র-সমীকরণ লিস্ট, গুরুত্বপূর্ণ ব্যাসিক ও পরীক্ষার হলে
দ্রুত মনে করার নোট সুশৃঙ্খল ভাবে সাজিয়ে দেওয়া আছে যা তোমার প্রস্তুতির
সময় বাঁচাবে। অবশ্যই পড়া ও পরীক্ষা শুরুর আগে কুইক-নোট দেখে
নিবে।
-
বর্ণনা মূলক প্রশ্ন ও MCQ TEST এর জন্য আলাদা সেকশন করা আছে ওয়েবসাইটে।
সেখানে পরীক্ষা কেন্দ্রিক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বর্ণনা-মূলক-প্রশ্ন ও MCQ
দেওয়া আছে। প্রস্তুতি সর্বোচ্চ মজবুজ করতে সেগুলো দেখে নিবে।
মূল সাজেশন
ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে ফিন্যান্স ও ব্যাংকিং এর অধ্যায় গুলো ২টি বিভাগের
ভাগ করা। প্রতিটি বিভাগ থেকে সর্বনিম্ন ২টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে ও মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রের প্রথমে
সিলেবাসের অধ্যায় সমূহকে পরীক্ষাকেন্দ্রিক টপিক ভিত্তিক বিশ্লেষণ করে এরপর
পরবর্তী ধাপে কোন বিভাগের জন্য কোন অধ্যায় গুরুত্বপূর্ণ ও তুলনামূলক সহজ হবে তা
বিশ্লেষণ করা হবে। ফিন্যান্স ও ব্যাংকিং সিলেবাসের বিভাগ সমুহঃ
- (ক) ফিন্যান্স (অধ্যায়ঃ ১,৪,৫,৬)
- (খ) ব্যাংকিং (অধ্যায়ঃ ৯,১০,১১)
ক - ফিন্যান্স
অধ্যায়-১/ অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন(কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- অর্থায়নের নীতি
• তারল্য বনাম মুনাফানীতি
• ঝুঁকি ও মুনাফা নীতি - আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি
• আয় সিদ্ধান্ত
• বিনিয়োগ সিদ্ধান্ত - অর্থায়নের ক্রমবিকাশ
- ব্যবসায় অর্থায়নের গুরুত্ব
- অর্থায়নের শ্রেণিবিভাগ
• সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নের পার্থক্য
এ অধ্যায় থেকে ১টি সৃজনশীল আসতে পারে তবে বহুনির্বাচনির জন্য এই অধ্যায় গুরুত্বপূর্ণ। বিগত কিছু বছরের প্রশ্ন এনালাইসিসে এই অধ্যায় থেকে ৩য় সবচেয়ে বেশি বহুনির্বাচনি প্রশ্ন এসেছে (প্রায় ২৪৭টি)। এই অধ্যায় থেকে ৩-৫টি বহুনির্বাচনি প্রশ্ন আসবে।
অধ্যায়-৪/ অর্থের সময়মূল্য (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধিকরণ
- বছরে একাধিক বার চক্রবৃদ্ধিকরণ
- বর্তমান মূল্য ও বাট্টাকরণ
- প্রকৃত সুদের হার
• EAR সূত্র প্রয়োগ
• ব্যাংক তুলনা - সুযোগ ব্যয়
• রুল-৭২
• মুদ্রাস্ফীতি ও সময়মূল্য
এই অধ্যায়টি ফিন্যান্স বিভাগের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে ১-২/৩টি পর্যন্ত সৃজনশীল প্রশ্ন আসবে। এবং বেশ কিছু বহুনির্বাচনি প্রশ্ন আসবে।
অধ্যায়-৫/ ঝুঁকি ও অনিশ্চয়তা (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- ঝুঁকি ও অনিশ্চয়তার ধারণা ও পার্থক্য
• ঝুঁকি মুক্ত আয়
• ঝুঁকি বহুল আয় - ঝুকির উৎস চিহ্নিত করণ
• সুদ হারের ঝুঁকি
• তারল্য ঝুঁকি - আদর্শ বিচ্যুতি
• বিচ্যুতি বর্গের গড় নির্ণয় - বিনিয়োগ সিদ্ধানত গ্রহণ
• প্রকল্প তুলনা
• প্রকল্প বাতিলকরণ
এই অধ্যায় থেকে ১-২টি সৃজনশীল প্রশ্ন আসবে।
অধ্যায়-৬/ মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- মূলধন বাজেটিং ধারণা ও গুরুত্ব ও প্রয়োগ
• দীর্ঘমেয়াদী বিনিয়োগ
• স্থায়ী সম্পত্তি ক্রয় - মূলধন বাজেটিংয়ের পদ্ধতি সমূহ, সীমাবদ্ধতা
এই অধ্যায়টি বহুনির্বাচনি ও সৃজনশীল উভয়ের জন্য গুরুত্বপুর্ণ। এই অধ্যায় থেকে ১-২টি সৃজনশীল প্রশ্ন নিশ্চিত পাবে।
বিভাগীয় ফাইনাল সাজেশন
ফিন্যান্সের ৪টি অধ্যায় থেকে মোট ৫টি সৃজনশীল প্রশ্ন আসবে এবং এর থেকে ২টি প্রশ্নের উত্তর করতে হবে। এই বিভাগের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ৪ ও ৬, এই দুইটি অধ্যায়ের প্রতিটি থেকে ১-২টি প্রশ্ন ৯৫% আসবে। এছাড়া ব্যাকাপ হিসেবে ৫ অধ্যায় পড়বে। বহুনির্বাচনির জন্য সবগুলো অধ্যায়ই গুরুত্বপুর্ণ। তাই অধ্যায় গুলো MCQ Test দিয়ে MCQ এর প্রস্তুতি মজবুত করে নিবে। সৃজনশীল প্রশ্নের প্রস্তুতি নিতে ও ভালোভাবে পড়তে নিচে দেওয়া কুইকনোট পড়ে নিবে। কুইকনোটে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক-ব্যাসিক, কনসেপ্ট এর ব্যাখ্যা (সহজ ভাষায়), সুত্রাবলি-গুরুত্বপূর্ণ তথ্য লিস্ট ও পরীক্ষার হলে দ্রুত মনে রাখার উপায় দেওয়া আছে। কুইকনোট দেখতে নিচের বাটনে ক্লিক করো।
খ - ব্যাংকিং
অধ্যায়-৯/ ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- ব্যাংকের উদ্দেশ্যবলি ও লক্ষ্য
- ব্যাংকিংয়ের ব্যবসায়ের মূলনীতি ও পরিচালনায় নিয়মাবলী
- ব্যাংকের শ্রেণিবিন্যাস ও প্রকারভেদ
- ব্যাংকের গঠন প্রক্রিয়া (পাবলিক ও প্রাইভেট)
এই অধ্যায় থেকে ১টি সৃজনশীল প্রশ্ন নিশ্চিত আসবে।
অধ্যায়-১০/ বাণিজ্যিক ব্যাংক(কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য ( প্রতিষ্ঠা ও প্রধানলক্ষ্য)
- বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি ও আয়ের উৎস
• আমানত গ্রহণ
• ঋণ প্রদান - বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত সমূহ
ব্যাংকিং বিভাগে এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপুর্ণ। এই অধ্যায় থেকে ১-২টি সৃজনশীল প্রশ্ন ৯০% নিশ্চিত আসবে। এবং ৩-৫টি বহুনির্বাচনি প্রশ্ন আসবে।
অধ্যায়-১১/ ব্যাংকের আমানত (কুইক নোটে সকল টপিক দেওয়া আছে)
গুরুত্বপূর্ণ টপিকগুলো,
- ব্যাংকের আমানতের ধারণা ও উদ্দেশ্য
- ব্যাংকের হিসাবের প্রকারভেদ
- ব্যাংক হিসেব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়
- ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং সেবা
এই অধ্যায় থেকে ১-২টি সৃজনশীল প্রশ্ন আসবে।
বিভাগীয় ফাইনাল সাজেশন
ব্যাংকিং বিভাগের ৩টি অধ্যায় থেকে মোট ৪টি প্রশ্ন আসবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপুর্ণ অধ্যায় হচ্ছে ১০ম ও ১১শ অধ্যায়। এই দুইটি অধ্যায় থেকে ২-৩টি প্রশ্ন আসবে। ২টি নিশ্চিত আসবে। এছাড়া ব্যাকাপ হিসেবে ৯ম অধ্যায়ের মূলকনসেপ্ট গুলো কুইকনোট থেকে সহজে সুশৃঙ্খল ভাবে পড়ে নিতে পারবে।
প্রস্তুতির অধ্যায়ভিত্তিক রোডম্যাপ
ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষার জন্য সিলেবাসের সবগুলো অধ্যায়ই গুরুত্বপূর্ণ তবে প্রশ্নের ধরণ ও অধ্যায়ের গুরুত্বের উপর ভিত্তিক করে ৩টি রোড ম্যাপে তুমি তোমার পড়া শুরু করতে পারো।
তোমার যদি সৃজনশীল প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে, যদি তুমি ফিন্যান্স থেকে ৩টি প্রশ্নের উত্তর করতে চাওঃ ৪র্থ,৫ম,৬ষ্ঠ অধ্যায় ও ১০ম, ১১শ/৯ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এবং যদি ব্যাংকিং এর থেকে ৩টি প্রশ্নের উত্তর করতে চাও তাহলেঃ ৪র্থ, ৫ম অধ্যায় ও ১০ম, ১১শ,৯ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে।
তোমার যদি বহুনির্বাচনি প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে, ১ম অধ্যায়, ৪র্থ অধ্যায়, ৬ষ্ঠ অধ্যায় ও ৯ম অধ্যায় প্রথমে ধারাবাহিক ভাবে পড়বে। এবং পড়ে অন্যান্য অধ্যায়ের বহুনির্বাচনি প্র্যাক্টিস করবে। MCQ Test সেকশন থেকে পূর্ববর্তী ৫ বছরের বহুনির্বাচনি প্রশ্ন গুলো প্র্যাক্টিস করবে।
তোমার যদি বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্নে সমস্যা থেকে থাকে বা পুরো সিলেবাস বাকি থেকে থাকে তাহলে, ৪র্থ,৫ম,৬ষ্ঠ অধ্যায় ও ১০ম, ৯ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এবং অন্যান্য অধ্যায়ের বহুনির্বাচনি প্র্যাক্টিস করবে।
তোমার যদি বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্নে সমস্যা থেকে থাকে বা পুরো সিলেবাস বাকি থেকে থাকে তাহলে, ৪র্থ,৫ম,৬ষ্ঠ অধ্যায় ও ১০ম, ৯ম অধ্যায় ধারাবাহিক ভাবে পড়বে। এবং অন্যান্য অধ্যায়ের বহুনির্বাচনি প্র্যাক্টিস করবে।
কুইক নোট
"অধ্যায়" এর থেকে কুইক নোটের মধ্যে ফিন্যান্স ও বাংকিংয়ের তোমাদের প্রশ্নভিত্তিক সকল
টপিককে সুগঠিত ভাবে সাজিয়ে ইম্পোর্টেন্ট পয়েন্ট, মূল কনসেপ্ট(সহজ ভাষায়),
সূত্র-সমীকরণ এর লিস্ট, পরীক্ষার হলে সহজে মনে রাখার উপায় ও কঠিন শব্দ-সূত্র-নাম তালিকা
সহ নোট করে দেওয়া হয়েছে। কুইকনোট দেখতে নিচের বাটনে ক্লিক করো।
(কুইকনোট সমূহ ১২-১৫ ফেব্রুয়ারিতে অ্যাড করা হবে)
বর্ণনামূলক প্রশ্নের দিকনির্দেশনা
ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় মোট ২০ মার্কে ১০টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে।
অধ্যায়ভিত্তিক সকল গুরুত্বপূর্ণ বর্ণনা মূলক প্রশ্ন পড়তে নিচের বাটনে
ক্লিক করো।
সাজেশন খুঁজো